শব্দের ভুবনে · স্বাগতম

কবিতার ভুবনে স্বাগতম

বনলতা সেন

__জীবনানন্দ দাশ
হাজার বছর ধরে আমি পথ
হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের
অন্ধকারে মালয়-সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের
ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর
অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক,
চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল
নাটোরেরবনলতা সেন ।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার
নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর
সমুদ্রের পর
হাল ভেঙ্গে যে নাবিক
হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন
সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের
ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে;
বলেছে সে, 'এতদিন কোথায় ছিলেন?'

পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের
বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের
মত
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ
মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ

নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির
রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে - সব নদী - ফুরায় এ
জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার
বনলতা সেন।
লিখেছেন Blogger প্রিয় কবিতার ভুবনে প্রকাশিত মৌলিক রচনা

মন্তব্যসমূহ

এখনও কোনো মন্তব্য নেই। কবিতাটি কেমন লাগল, লিখে রাখুন — লেখকের জন্য এটি মূল্যবান।