শব্দের ভুবনে · স্বাগতম

কবিতার ভুবনে স্বাগতম

আদর্শ ছেলে

আদর্শ ছেলে
     ----কুসুমকুমারী দাশ

আমাদের দেশে সেই ছেলে কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ হইতে হবে’- এই তার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চাই বল, কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।
লিখেছেন Blogger প্রিয় কবিতার ভুবনে প্রকাশিত মৌলিক রচনা

মন্তব্যসমূহ

এখনও কোনো মন্তব্য নেই। কবিতাটি কেমন লাগল, লিখে রাখুন — লেখকের জন্য এটি মূল্যবান।